চট্টগ্রাম : সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসুফী সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারি।
তিনি বলেছেন, ‘মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র। এই দরবার ধারন করেছে বাঙালিত্বের সুমহান চেতনা। ট্রাস্টের মানব-কল্যাণমুখী যে বিশাল কর্মকাণ্ড সেটা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার নব উদ্যোগেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীর জাতি গঠনের মহান এই উদ্যোগে সবাইকে শামিল হতে হবে।’
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
তিনি বলেন, ‘মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদ, সুফি ব্যক্তিত্ব সৈয়দ হাসান মাইজভাণ্ডারির আগমণে আমরা আজ ধন্য। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট মানবসেবার জন্য যে কাজ করে যাচ্ছে তা অনুকরণীয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, ট্রাস্টের দারিদ্র বিমোচন প্রকল্প যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চ্যানেল টোয়েন্টি ফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ, এটিএন বাংলার ডেপুটি ব্যুরো প্রধান মনজুর কাদের, যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর রেজাউল করিম, দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার ইফতেখারুল ইসলাম প্রমুখ।


The jollyphlogin process is actually painless, which is a huge plus. No annoying verification hoops to jump through. Thumbs up! jollyphlogin