কনকনে শীতে মানবতার উষ্ণ স্পর্শ: গোলাকান্দাইলে শীতার্তদের পাশে যাকাত ওয়েলফেয়ার ফান্ড
শীতের কনকনে ঠান্ডায় যখন নিম্নআয়ের মানুষের জীবন হয়ে উঠেছে আরও কঠিন, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় গতকাল ১৪ ডিসেম্বর রবিবার, সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের গোলাকান্দাইল এলাকায় কয়েক শতাধিক সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন এলাকার অসহায় নারী-পুরুষ, বয়স্ক মানুষ, শিশু, দিনমজুর ও খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠী। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। কারও চোখে ছিল আবেগের জল।
যাকাত ওয়েলফেয়ার ফান্ডের দায়িত্বশীলরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও আদর্শ। শীত মৌসুমে মানুষের কষ্ট লাঘবের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাংগঠনিক সমম্বয়ক মোহাম্মদ হোসেন আলী’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানীত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, যাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্বয়ক সৈয়দ মোঃ সাইফুদ্দীন ইউসুফ মিলন, মেজবাবুর রহমান রাবানীও হাজি মোঃ সাহাজউদিন মিয়া। চাঁদপুরী মাঝিনা ঘাট জামে মসজিদের ঈমাম,মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ ইকবাল পরবে স্যার (সভাপতি, মিঠাবো হাটাবো শাখা), মোঃ নুরুজ্জামান ভূঁই (সভাপতি, উত্তর কাঞ্চন শাখা),মোঃ জাকির হোসেন (সভাপতি,গির্দাসা শাখা), মোহাম্মদ দুলাল শিকদার (সভাপতি,বাইলা শাখা), মোঃ রেজাউদ্দিন (সভাপতি,কদমতলা শাখা),মোহাম্মদ জাকারিয়া (সভাপতি,পাড়াগাঁও বাজার শাখা), মোহাম্মদ লতিফ সরকার (সভাপতি,মাসুমপুর মোল্লাবাড়ি শাখা), মোঃ আব্দুল হাকিম ডাক্তার (সভাপতি,বামনগাঁও শাখা), হাজী মোহাম্মদ শামসুল মেম্বার মীর (সভাপতি,গদাই কবুতর বাড়ির শাখা), মোহাম্মদ রমজান মিয়া (সভাপতি,মুড়াপাড়ার শাখা), মোহাম্মদ আনছার আলী (সভাপতি,কান্তি শাখা), মোঃ বাচ্চু মিয়া (সভাপতি,কুদুর মার্কেট শাখা), ডাক্তার কাশেম মিয়া (সভাপতি,পিতলগঞ্জ পশ্চিম পাড়ার শাখা), মোঃ বেলু মিয়া (সভাপতি,ভান্ডার ভুলতা শাখা),মোহাম্মদ সাহাজ উদ্দিন (সভাপতি,রূপগঞ্জ শাখা) ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মান্নান মোল্লা প্রমুখ।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় পুরো কার্যক্রম। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয়। এলাকাবাসীর প্রত্যাশা, যাকাত ওয়েলফেয়ার ফান্ডের মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবসেবার এই ধারাকে আরও বিস্তৃত করবে।

