পবিত্র ২৬ আশ্বিন উরস শরিফে চক্ষু চিকিৎসাসেবা

পবিত্র ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

ছবি মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো-এ যেন মানবসেবারই এক অনন্য প্রকাশ। সেই মানবিক দায়িত্ববোধ থেকে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আশেকানদের জন্য আয়োজন করা হয় দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

এই ক্যাম্পে কয়েকশ রোগী বিনামূল্যে চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা গ্রহণের সুযোগ পান। অনেকের কাছে চোখের সামান্য সমস্যাও দৈনন্দিন জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ছিল সেবার পাশাপাশি সহমর্মিতারও এক সুন্দর দৃষ্টান্ত।

ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি ও ডা. চিরঞ্জীব মণ্ডল।

উল্লেখ্য, বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’-এর প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র, অছিয়ে গাউসুল আযম খাদেমুল ফোক্বারা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)-এর প্রথম পুত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে আয়োজিত এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয় শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট (SZHM Trust)-এর নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায়।

দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত হোসাইনী আই কেয়ার সেন্টারে এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মানুষের কল্যাণে, মানুষের পাশে—এই হোক মানবসেবার অঙ্গীকার।

আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজিটাল যাকাত বাক্স

আর্তমানবতার সেবায় আপনার যাকাত প্রদান করতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে স্ক্যান করুন।